শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

৭৩ বছর বয়সে কুরআনের হাফেজা হলেন সিরীয় নারী (ভিডিও)!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননে আশ্রিত ৭৩ বছর বয়সী সিরীয় একজন বৃদ্ধা নারী কুরআনে কারীম মুখস্থ করে অসাধারণ এক কীর্তি গড়েছেন। নিরক্ষর হওয়ার পরও জীবনের অন্তিম সময়ে গড়া তার এই কীর্তি গোটা মুসলিম বিশ্বের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আরবি গণমাধ্যম হালাব টুডে জানিয়েছে, লেবাননের শরণার্থী ওই সিরীয় নারীর নাম ইন'আম আব্দুর রহিম যাওয়াইত, তবে কাছের মানুষদের নিকট উম্মে আদদান নামে তিনি অধিক পরিচিত। সিরিয়ার রাজধানী দামেস্কের পশ্চিমাঞ্চলের প্রসিদ্ধ শহর দারায়ায় বসবাস করতেন তিনি। মাতৃভূমিতে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হলে লেবাননে চলে আসেন। দেশটির পূর্বাঞ্চলীয় জেলা বাকার আর রফিদ শহরে শরণার্থী হিসেবে জীবনযাপন করছেন।

খবরে বলা হয়, উম্মে আদনান আল-রফিদ শহরের আল-আতা চ্যারিটেবল সোসাইটির তত্বাবধানে পবিত্র কোরআন মুখস্থ করা শুরু করেন এবং এতে চূড়ান্ত সফলতাও লাভ করেন।

এদিকে কিছুদিন আগে আল-আতা চ্যারিটেবল সোসাইটির ফেসবুক পেজে উম্মে আদনানের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, একাধিক শাইখুল কুরআন ( কুরআন বিশেষজ্ঞ) ও সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সুমধুর কন্ঠে তিনি কুরআন তেলাওয়াত করছেন। এই ভিডিও নোটিজেনদের কাছে ব্যাপক প্রশংসা পায়।

এছাড়াও, সামাজিক যোগাযোগ মাধ্যমে উম্মে আদনানের একটি সাক্ষাৎকার ছড়িয়ে পড়ে। সেখানে এই পড়ন্ত বয়সে কীভাবে তিনি কুরআনের হাফেজা হলেন সেসব বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, কুরআন পাঠ করা শিখতে অন্তত সাত বছর সময় অতিবাহিত করেছি আমি, তবে হাফেজা হয়েছি মাত্র সাত মাসে।

https://twitter.com/i/status/1201887410319216647

হালাব টুডে ও স্টেপ এজেন্সি অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ