রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সৌদি আরবকে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র ইসলামি স্বর্ণযুগের অর্থনৈতিক উদ্ভাবন ও আধুনিক ব্যাংকিং সাংবাদিক ইলিয়াসের কুরুচিপূর্ণ প্রচারণার নিন্দা জানাল হেফাজতে ইসলাম তৃণমূলকে আরও সক্রিয় করার আহ্বান বিকেএম মহাসচিবের হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার কেন্দ্রীয় ‘আসাতিযা সম্মেলন’ ৬ আগস্ট মাওলানা মুহিউদ্দীন খানের সঙ্গে হুমায়ূন আহমেদের সম্পর্কের অনন্য অধ্যায় সংস্কার নয়, মূল টার্গেট মাদরাসাব্যবস্থাকেই আঘাত করা ‘শাপলা শহীদদের লাশ গুমের অপচেষ্টা হয়েছিল, এজন্য অনেকের সন্ধান পাওয়া যায়নি’ প্যারিসের গ্র্যান্ড মসজিদের শতবর্ষ উদযাপন

মানবতাবিরোধী অপরাধের মামলায় টিপু রাজাকারের ফাঁসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে রাজশাহীর বোয়ালিয়ার মো. আব্দুস সাত্তার ওরফে টিপু সুলতানকে ফাঁসির রায় প্রদান করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ রায় ঘোষণা করা হয়। বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে ১৭৭ পৃষ্ঠার এই রায় ঘোষণা করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ দিন নির্ধারণ করেন। এর আগে ১৭ অক্টোবর এ মামলায় শুনানি শেষে সিএভি (রায়ের জন্য অপেক্ষমান) রাখেন।

রায়ে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে আব্দুস সাত্তার ওরফে টিপু সুলতানের অংশগ্রহণ স্পষ্টত প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড প্রদান করা হচ্ছে।

গত বছরের ২৯ মে জামায়াতের সাবেক এই নেতার বিরুদ্ধে দুটি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। ওই বছরের ২৭ মার্চ মামলায় তদন্ত শেষ করে ৪২০ পৃষ্ঠার প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেন (আইও) তদন্তকারী কর্মকর্তা মো. হেলালউদ্দিন।

এ মামলায় রাজশাহীর বোয়ালিয়ায় সাহেব বাজার ও তালাইমারী এলাকায় হামলা, আটককৃতদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা হলে স্থাপিত সেনা ক্যাম্পে নিয়ে নির্যাতনের পর ১০ জনকে গুলি করে হত্যা, লাশ মাটিচাপা দেওয়া, দুজনকে দীর্ঘদিন আটকে রেখে নির্যাতন, ১২ থেকে ১৩টি বাড়ির মালামাল লুট করে আগুন দেওয়ার অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের সঙ্গে মনো, মজিবর রহমান, আব্দুর রশিদ সরকার, মুসা রাজাকার, আবুল হোসেন ও টিপু সুলতান জড়িত বলে উল্লেখ করা হয়। এই ছয় আসামির মধ্যে একমাত্র আব্দুস সাত্তার টিপু ওরফে টিপু সুলতান জীবিত। বাকিরা মারা গেছেন। এ অবস্থায় শুধুমাত্র টিপু সুলতানের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগ আনা হয়েছে। তিনি এখন কারাবন্দি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ