সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয় সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী  গাজায় খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি  এবার চট্টগ্রাম বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ

শাজাহান খানকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইলিয়াস কাঞ্চনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও পরিবহন নেতা শাজাহান খানকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেছেন, ‘সৎ সাহস থাকলে সামনে এসে প্রমাণ নিয়ে বসুন। প্রয়োজনে লাইভ টক শো হবে। পুরো জাতি দেখবে।’

বুধবার (১১ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে নিসচা আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নিসচার পক্ষ থেকে ইতোপূর্বে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে তথ্যপ্রমাণ হাজির করতে বলা হয়েছিল। না পারলে ক্ষমা চাইতে বলা হয়েছিল।’

শাজাহান খান ওই সময় দেশের বাইরে ছিলেন জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তিনি (শাজাহান খান) তথ্যপ্রমাণ হাজির করেননি, এমনকি ক্ষমাও চাননি।’

সংবাদ সম্মেলন থেকে ব্যক্তিগতভাবে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে তথ্যপ্রমাণ থাকলে হাজির করতে কিংবা না পারলে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেন তিনি।

কাঞ্চন বলেন, ‘গত ৮ ডিসেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অনুষ্ঠানে আমাকে ও নিরাপদ সড়ক চাইসহ আমার পরিবারের সদস্যদের নিয়ে নির্লজ্জ মিথ্যাচারের মাধ্যমে অসত্য, বানোয়াট ও উদ্ভট কিছু প্রসঙ্গে টেনে চরিত্র হননের অপচেষ্টা চালিয়েছেন। তার (শাজাহান খান) এমন মিথ্যাচার শুধু নিজের দুর্বলতা ঢাকার জন্যই বলেছেন। জাতিকে বিভ্রান্ত করার জন্য তিনি এসব মানহানিকর কথা বলেছেন।’

সম্প্রতি নতুন সড়ক আইন বাস্তবায়নের নেতৃত্ব দানকারী নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে ‘জ্ঞানপাপী’ আখ্যা দেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও সংসদ সদস্য শাজাহান খান।

আরএম/