মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

অগ্নিদগ্ধদের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুনে পুড়ে দগ্ধ ৯ জনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন আরো ২৬ জন। আহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়া হয়েছে। এছাড়াও তাদের চিকিৎসার সকল ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেলে অগ্নিদগ্ধদের দেখতে গিয়ে এ ঘোষণা দেন তিনি।

গতকাল বুধবার বিকেল সোয়া ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা নাগাদ ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানাটি অবৈধ ছিলো বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে প্রাইম প্যাক প্লাস্টিক নামের একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট শুরু করে আগুন নেভানোর কাজ। সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে হতাহত হন অনেকেই।

আগুনে ঘটনাস্থলেই জ্বলে অঙ্গার হন এক শ্রমিক। চিকিৎসকরা জানান, দগ্ধদের বেশিরভাগেরই শ্বাসনালী পুড়ে গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ