মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

খালেদার মেডিকেল প্রতিবেদন ভুয়া: আইনজীবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএসএমএমইউ কর্তৃপক্ষের দেয়া প্রতিবেদনটিকে ভুয়া বলে মন্তব্য করেছেন তার আইনজীবী জয়নুল আবেদীন।

আজ বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগে শুনানি শুরু হওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

জয়নুল আবেদীন আরো বলেন, বেগম জিয়া কারাগারে সম্পূর্ণ সুস্থ অবস্থায় গিয়েছিলেন। অথচ তিনি আজ পঙ্গু হওয়ার পথে। হাত-পা নাড়াতে পারছেন না। চিকিৎসার এতো ভয়াবহ অবস্থা যে, দিনকে দিন তিনি পঙ্গু হয়ে যাচ্ছেন। আর ৬ থেকে ৮ মাস পর হয়তো তিনি লাশ হয়ে বের হবেন।

সকাল ১০টায় রেজিস্টার জেনারেল আলী আকবর বিএসএমএমইউয়ের প্রতিবেদন আদালতে জমা দেন। তারপর ১০টা ২০ মিনিট থেকে জামিন আবেদন শুনানি শুরু হয়।

আদালতে এ প্রতিবেদনের ওপর শুনানি করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এরপর শুনানি করবেন খালেদা জিয়ার আইনজীবীরা।

মেডিকেল প্রতিবেদনে উল্লেখ আছে, রাজি না হওয়ায় বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না। তবে তার ব্লাড প্রেসার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে বলেও বলা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ