মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

মওলানা ভাসানীর জন্মদিন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৩৯তম জন্মবার্ষিকী আজ। তিনি ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৬ সালের ১৭ নভেম্বর মৃত্যুবরণ করেন।

মওলানা ভাসানী ছিলেন ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণআন্দোলনের প্রথিকৃৎ। ১৯৪৭-এ সৃষ্ট পাকিস্তান ও ১৯৭১-এ প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে তিনি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি বাংলাদেশের মানুষের কাছে ‘মজলুম জননেতা’ হিসাবেই বেশি পরিচিত। ১৯৫৭ খ্রিস্টাব্দের কাগমারী সম্মেলনে তিনি পাকিস্তানের পশ্চিমা শাসকদের ‘ওয়ালাইকুমুস সালাম’ বলে সর্বপ্রথম পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতার ইঙ্গিত দেন। মওলানা ভাসানী সারা জীবন কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য লড়েছেন।

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের জীবনে কখনও কারও কাছে মাথানত করেননি।শুধু ব্রিটিশ নয়, পাকিস্তান স্বৈরাচারের বিরুদ্ধেও তিনি ছিলেন সোচ্চার ও প্রতিবাদী কণ্ঠস্বর। এই সকল লড়াই-সংগ্রামের জন্য তিনি বিভিন্ন সময়ে জেল, জুলুম, হুলিয়াসহ নানা নির্যাতনের শিকার হন। বাংলাদেশের রাজনীতিতে তার অবদান চিরস্মরণীয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ