মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

রাজ্যসভায় মুসলিমবিরোধী বিল পাসের পর যা বললেন মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লোকসভার পর ভারতের রাজ্যসভায়ও পাস হলো মুসলিমবিরোধী বিল নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)। বিল পাসের ঘটনাকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টুইটার বার্তায় মোদি বলেন, ‘ভারত এবং আমাদের জাতির সহনশীল আদর্শ ও ভ্রাতৃত্ববোধের জন্য যুগান্তকারী দিন।’

রাজ্যসভায় বিলটি পাস হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। বিলটি পাস করতে যেসব এমপি ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান মোদি।

তিনি বলেন, ‘এই বিলের মাধ্যমে দীর্ঘ বছর ধরে নিপীড়িত হয়ে আসা মানুষের দুর্দশা লাঘব হবে।’

বুধবার রাতে রাজ্যসভায় ভোটাভুটিতে ১২৫টি ভোট পড়েছে বিলের পক্ষে। বিপক্ষে ভোট ১০৫টি। এখন রাষ্ট্রপতি সই করলেই এই বিল আইনে পরিণত হবে।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ