মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের অভিযোগ সঠিক নয় : পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বিষয়ে ভারত যে ধরনের অভিযোগ করেছে, তা মোটেই সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, আমাদের দেশে কোনো মাইনরিটি বা সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছেন না।

বুধবার (১১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন এমন অভিযোগ এনেছে ভারত। শুধু তাই নয়, এ নিয়ে ভারত সংসদে নাগরিকত্ব বিল উত্থাপন করেছে। এ ব্যাপারে মন্তব্য জানতে চাওয়া হলে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছেন এই তথ্যটি সঠিক নয়। যারা ভারতকে এ তথ্য দিয়েছে, তারা ভুল তথ্য দিয়েছে, সঠিক তথ্য দেননি।

দেশের সংখ্যালঘুদের নেতৃত্ব এ বিষয়টি নিয়ে কথা বলবেন বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ভারত সহনশীল একটি রাষ্ট্র। ধর্মনিরপেক্ষ একটি দেশ। সেই জায়গা থেকে তারা পিছিয়ে গেলে আরও দুর্বল হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের তথ্য সঠিক না। এ দেশে কোনো সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছেন না। আমরা সব ধর্মের মানুষ মিলেমিশে বাস করছি।

তিনি বলেন, ভারত-বাংলাদেশের মধ্যে সোনালি অধ্যায়ের সূচনা হয়েছে। প্রতিবেশী দুদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাড়ছে। এই সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ