মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

কাদের মোল্লাকে শহিদ বলায় দৈনিক সংগ্রাম অফিসে ভাঙচুর-তালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার মগবাজারে অবস্থিত দৈনিক সংগ্রাম পত্রিকা অফিস ভাঙচুর করে তালা ঝুলিয়ে দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার‌্যকর হওয়া জামায়াত নেতা কাদের মোল্লাকে শহিদ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করায় এ হামলা করা হয় বলে জানা যায়।

আজ শুক্রবার বিকেল থেকে সংগঠনটি মগবাজারে অবস্থিত দৈনিক সংগ্রামের কার্যালয়ে অবস্থান নেয়। এ সময় পত্রিকাটির কয়েকটি কপি আগুনে পোড়ানো হয়। তারা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দেন ও বিক্ষোভ সমাবেশ করেন।

পরে সন্ধ্যা সাতটার দিকে অফিসে প্রবেশ করে সম্পাদককে মারধর করে ভিতরে ভাঙচুর করা হয়। এরপর পত্রিকার সম্পাদক আবুল আসাদকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি হাতিরঝিল থানা পুলিশের হেফাজতে আছেন।

‘সংগ্রাম পত্রিকা বন্ধের জন্য সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে পত্রিকাটি স্থায়ীভাবে বন্ধ করতে হবে। এছাড়া এ পত্রিকার সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। এরই মধ্যে আমরা সম্পাদককে পুলিশি হেফাজতে দিয়েছি।’

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব বিজয় তালুকদার বলেন, ‘জানতে পেরেছি মুক্তিযুদ্ধের স্ব-পক্ষ্যের একটি সংগঠন তাদের অফিসে ভাঙচুর করেছে। আমরা সম্পাদককে উদ্ধার করে আমাদের হেফাজতে নিয়েছি।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ