সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয় সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী  গাজায় খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি  এবার চট্টগ্রাম বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ

কেরানীগঞ্জের সেই কারখানা সিলগালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কেরানীগঞ্জের ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র প্লাস্টিক কারখানাটি সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার বেলা ১১টার দিকে কারখানাটি সিলগালা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দেবনাথ। এর আগে উপজেলার শুভাঢ্যা এলাকায় একই মালিকের আরও একটি কারখানা সিলগালা করে দেয়া হয়।

অমিত দেবনাথ জানান, জেলা প্রশাসক (ডিসি) কারখানা দুটি পরিদর্শন করেছেন। তার নির্দেশেই ওই প্লাস্টিক কারখানা দুটি সিলগালা করে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সিলগালা করা একই মালিকের আরেকটি কারখানাও আবাসিক এলাকার মধ্যে। তাছাড়া কারখানাটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেয়া হয়নি। এমনকি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে ঢোকা মুশকিল।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল বৃহস্পতিবার একটি হত্যা মামলা করা হয়েছে। দুর্ঘটনায় নিহত আলমের ছোট ভাই জাহাঙ্গীর বাদী হয়ে কারখানার মালিক নজরুল ইসলামসহ কয়েক জনকে আসামি করে মামলাটি করেছেন। কারখানা মালিককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, বুধবার বিকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়ার হিজলতলা এলাকার ওই প্লাস্টিক কারখানাটিতে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ১৩ জন মারা গেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ