বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের শিক্ষার্থী নির্যাতনে আম্মার ও শিবির নেতাদের শাস্তি চাইল শিক্ষক নেটওয়ার্ক অশ্লীলতা থেকে বাঁচার দোয়া জাতিসংঘে ভারতীয় কূটনীতিকের আরবি বক্তব্যে ফিলিস্তিনের প্রতি সংহতির বার্তা সৌদির বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টিসহ আকস্মিক বন্যার শঙ্কা মিঠামইনে পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের মেট্রোরেলের নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন যাদের দোয়া কবুল হয় না কর্মসূচি পালনে অনড় এনসিপি, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিএনপি

ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলার দ্বি মাসিক থানা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলার অন্তর্গত থানা শাখা সমূহের দায়িত্বশীলদের নিয়ে দ্বি মাসিক থানা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টা থেকে জেলা মজলিস মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ জারির হুসাইন এর সভাপতিত্বে এ দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়।

দায়িত্বশীল সমাবেশের সমাপনী অধিবেশনে হেদায়াতি বক্তব্য রাখেন ইসলামী ছাত্র মজলিস এর কেন্দ্রীয় প্রশিক্ষণ ও প্রচার সম্পাদক বিলাল আহমদ চৌধুরী, সিলেট পূর্ব জেলা সাবেক সভাপতি প্রিন্সিপাল মুহাম্মদ খায়রুল ইসলাম, সিলেট পূর্ব জেলা সেক্রেটারি মুহাম্মদ এনামুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা প্রশিক্ষণ ও মাদ্রাসা সম্পাদক এম জাবের আহমদ, সিলেট পূর্ব জেলা বায়তুলমাল ও প্রচার সম্পাদক রুহুল আমীন, প্রকাশনা ও স্কুল কার্যক্রম সম্পাদক সাইফুর রহমান সয়েফ। এমাদ উদ্দিন, মুহাম্মদ আব্দুল্লাহ, খালেদ আহমদ, ইমরান হোসাইন, ওলীউর রহমান, জুবায়ের আহমদ, মাসনুন আহমদ, সাইদুর রহমান প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ