বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের শিক্ষার্থী নির্যাতনে আম্মার ও শিবির নেতাদের শাস্তি চাইল শিক্ষক নেটওয়ার্ক অশ্লীলতা থেকে বাঁচার দোয়া জাতিসংঘে ভারতীয় কূটনীতিকের আরবি বক্তব্যে ফিলিস্তিনের প্রতি সংহতির বার্তা সৌদির বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টিসহ আকস্মিক বন্যার শঙ্কা মিঠামইনে পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের মেট্রোরেলের নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন যাদের দোয়া কবুল হয় না কর্মসূচি পালনে অনড় এনসিপি, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিএনপি

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহে যুব আন্দোলনের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন বাপ্পি
ময়মনসিংহ থেকে

সারা দেশে চাল, ডাল, পেঁয়াজ, তেল, সবজিসহ নিত্যপ্রয়োজনিয় দ্রব্যমূল্যের আকাশচুম্বী দাম কমানোর দাবিতে ময়মনসিংহের বড় মসজিদ চত্বরে ইসলামী যুব আন্দোলন ময়মনসিংহ জেলা উত্তর-দক্ষিণ মহানগর শাখার উদ্যোগে একটি প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আজ জুমার নামাজের পর ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ জেলা দক্ষিণের সভাপতি মাওলানা মামুনুর রশিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন, ইসলামী যুব আন্দোলন ময়মনসিংহ জেলা দক্ষিণের সভাপতি সাইফুল্লাহ মানসুর। ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি এইচ এম হুজাইফা। ছাত্র আন্দোলন শহর শাখার সভাপতি আরিফ খাঁন জুয়েল সহ ছাত্র নেতা মাওলানা ইলিয়াস হক আমিনী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশে দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী হয়ে গেছে, ব্যবসায়ীরা সরকার দলীয় নেতাদের সহযোগিতায় পণ্যের দাম বাড়িয়ে সাধারণ জনগণকে হয়রানি করছে, আর সরকার তা দেখেও না দেখার ভান করছে।

বক্তারা আরো বলেন, সরকার যদি দেশে চলমান এই বিশৃঙ্খলাকে রোধ করতে না পারে, তাহলে কঠিক কোন আন্দোলনে যাওয়ার আগে আমাদের হাতে ক্ষমতা হস্তান্তর করুক, অন্যথায় দেশে কিছু হলে এর দায় কেউ নিবে না।

পরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, মিছিলটি বড় মসজিদ চত্বর থেকে গাঙ্গিনাপাড় হয়ে নতুন বাজারের দিকে যেতে চাইলে গাঙ্গিনাপাড়ে পুলিশের বাধার মুখে সমাপ্ত করতে বাধ্য হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ