সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয় সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী  গাজায় খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি  এবার চট্টগ্রাম বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ

'পারস্পরিক বিরোধ ও মতানৈক্য মুসলমানদের শক্তিকে দুর্বল করে দিচ্ছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

প্রাচীনতম দীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামেয়া আরবিয়া ইসলামিয়া জিরির (জিরি মাদরাসা) ১১৩ তম দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী সম্মেলন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে সভার কার্যক্রম শুরু হয়ে আজ শুক্রবার আখেরী মুনাজাতের মধ্যদিয়ে বার্ষিক সভা সমাপ্ত ঘোষণা করা হয়।

মহিউস সুন্নাহ শাহ আবরারুল হক রহ. এর খলিফা ও জামিয়ার জিরির পরিচালক মাওলানা শাহ মুহাম্মদ তৈয়্যব সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল সা. আল্লামা সৈয়দ আশহাদ রশিদী মাদানী।

সম্মেলনে বক্তা বলেন, আল্লাহ তায়ালার আদেশ ও নিষেধ কতটা মান্য করি তা আনুগত্যের চিত্রে নির্ভর করে। জীবনের সর্বক্ষেত্রে নববী আদর্শ পরিলক্ষিত হলে জান্নাতের পথ সুগম হবে বলে আশা করা যায়। পথভ্রষ্ট মুসলমান ভাইকে সীরাতুল মুস্তাকিমের পথে ফিরিয়ে আনতে সচেতন আলিম ওলামাকে অগ্রণী ভূমিকা নিয়ে মাঠে ময়দানে দাওয়াতী কার্যক্রম অভ্যাহত রাখতে হবে। পারস্পরিক হিংসা বিদ্ধেষ নিজেদের মধ্যে সমাধান করে মুসলিম উম্মাহর ঐক্যের পথে সুগম করতে হবে।

পরনিন্দা ও পারস্পরিক হিংসাত্বক আচরণকে ব্যাধি আখ্যা দিয়ে তা মুসলিম উম্মাহর ঐক্যের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তারা আরো বলেন, আমাদের ঐক্যবদ্ধ হয়ে সারা পৃথিবী ব্যাপী কুরআন সুন্নাহর সহীহ জ্ঞাণ চর্চা ও দাওয়াতে তাবলীগি কার্যক্রম অভ্যাহত রাখলে উম্মাহর ঐক্যতা সুদৃঢ় হবে; ইনশাআল্লাহ।

এছাড়াও বক্তারা বলেন, মদ, জুয়া, ক্যাসিনো সহ মরণব্যাধী ইয়াবা থেকে যুব সমাজকে দূরে সরিয়ে রাখতে পুলিশ প্রশাসনকে আমাদের সহযোগিতা করতে হবে। মাদকাসক্তি ব্যক্তিদের মাঝে সহিহ কুরআন সুন্নাহর জ্ঞাণচর্চায় মগ্ন করতে পারলেই সুন্দর সোনালী সমাজ গঠন করা সময়ের ব্যাপার মাত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইন্টারনেটে যে সকল ধর্মবিদ্ধেষী আল্লাহ ও আল্লাহর রাসুল সা. ইসলাম নিয়ে কটাক্ষ করেছে তাদেরকে আইনের আওয়ায় এনে কঠোর শাস্তির দাবি করেছেন। আগামীদিনে এ দুঃসাহস যেন কেউ না করে কঠোর আইন প্রণয়ন করার আহ্বান জানান।

চট্টগ্রাম ১২ আসনের মাননীয় সংসদ সদস্য ও সাংসদ হুইপ আলহাজ্ব শামশুল হক চৌধুরী ও চট্টগ্রাম ১৫ সাংসদ ও খ্যাতিমান ইসলামিক স্কলার প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দগণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জামিয়ার শিক্ষক মাওলানা হোসাইন আহমেদের সঞ্চালনায় মাওলানা মুফতি আব্দুল হালিম বোখারী, মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী, হেফাজত মহাসচিব মাওলানা হাফেজ জুনাইদ বাবুনগরী, মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন চট্টগ্রাম, মাওলানা মুফতী নজরুল ইসলাম কাসেমী ঢাকা, মাওলানা মুফতি আজিজুর হক মাদানী চট্টগ্রাম।

মাওলানা মিজানুর রহমান, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা ছালাহ উদ্দীন নানুপুরী, মাওলানা শিহাব উদ্দীন নাটোরী, মাওলানা নাসির উদ্দিন যুক্তিবাদী ঢাকা, মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা, মাওলানা হাবিবুর রহমান মিসবাহ কুয়াকাটা ও মুফতি রফিকুল ইসলাম বরিশালীসহ দেশবরেণ্য খ্যাতিমান ওলামা মাশায়েগণ বক্তব্য দিয়েছেন।

মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার বয়ান শেষে ইসলাম, মুসলমান, দেশ ও মিল্লাতের কল্যাণ কামনা করে মুনাজাতের মধ্যদিয়ে সম্মেলন সমাপ্ত ঘোষণা করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ