বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের শিক্ষার্থী নির্যাতনে আম্মার ও শিবির নেতাদের শাস্তি চাইল শিক্ষক নেটওয়ার্ক

সামরিক সচিবের ইন্তেকালে মুফতি রুহুল আমীনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মুহাম্মাদ জয়নুল আবেদীনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন গওহরডাঙ্গা মাদরাসার মোহতামিম ও খাদেমুল ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুফতি রুহুল আমীন।

আজ বুধবার আওয়ার ইসলামে পাঠানো এক শোকবার্তায় তিনি শোক প্রকাশ করে বলেন, মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদিন অত্যন্ত সুনামের সাথে দীর্ঘকালীন সামরিক সচিবের দায়িত্ব পালন করেছেন।

তিনি অত্যন্ত সৎ, নিষ্ঠাবান, মেধাবী ও চৌকস অফিসার ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ এক জন সৎ, নীতিবান, মেধাবী ও বড় মাপের দেশপ্রেমীক সামরিক কর্মকর্তাকে হারালো। তার এ শূণ্যতা সহসায় পুরন হবার নায়।

মুফতি রুহুল আমীন আরো বলেন, কওমী সনদের স্বীকৃতি বাস্তবায়নসহ বিভিন্ন সময়ে তার অনেক অবদান রয়েছে। আলেম-উলামাদের সাথে তাঁর গভীর সম্পর্ক আস্থা ও ভালবাসা যুগ যুগ ধরে জাতি স্মরণ করবে।
শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ