বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

আওয়ামী লীগে আরো পরিবর্তন আসবে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মন্ত্রীদের দখলে থাকা দলীয় পদগুলোতে আরো পরিবর্তন আসবে। শনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অনেক মন্ত্রী দলীয় পদে থাকতে চান না উল্লেখ করে কাদের বলেন, তাদের সুবিধার জন্যই এ ধরনের একটি পদক্ষেপ নেয়া হয়েছে।

দ্বিতীয়বার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তার অভিব্যক্তি জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দল হিসেবে আওয়ামী লীগের আরো অনেক কাজ রয়েছে। সামনে যে চ্যালেঞ্জ আছে তা মোকাবেলা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, নির্বাচনের আগে গ্রামগুলোকে শহরে রূপান্তর করা এবং প্রতিটি পরিবারের বেকার সদস্যদের চাকরি দেয়ার যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম তা পূরণ করতে হবে। দলের জাতীয় কাউন্সিলের সার্বিক বিষয় নিয়ে পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান কাদের।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক থেকে সভাপতিমণ্ডলীর নতুন সদস্য নির্বাচিত হওয়া জাহাঙ্গীর কবির নানক ও নতুন কমিটির যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ