বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

তিন বছরের সন্তানের সামনে দুই নারীকে গণধর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার দেওরাছড়া চাবাগান এলাকায় গণধর্ষণের শিকার হয়েছেন দুই নারী। তাদের একজনের বয়স ২৮ ও অন্যজনের ২৪।

গত শুক্রবার রাতে ৯টার দিকে গণধর্ষণের এই ঘটনাটি ঘটে। রাতেই অভিযোগ পেয়ে পুলিশ অভিযানে বের হয়ে শনিবার দুপুর পর্যন্ত ঘটনায় ব্যবহৃত ৩টি সিএনজি ও ৭ আসামিকে আটক করেছে। ধর্ষণের শিকার দুই নারী বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ধর্ষনের শিকার দুই নারী জানান, শুক্রবার রাতে ৮টার দিকে ওই দুই নারী মৌলভীবাজার শহরের পৌর পার্ক থেকে কমলঞ্জের মুন্সিবাজার যাবার উদ্দেশ্যে সিএনজিচালিক অটোরিকশা রিজার্ভ করেন।

তিন বছরের একটি শিশুও ছিল তাদের সাথে। অটোরিকশাটি কিছু দূর যাওয়ার পর চালক রাস্তা থেকে আরো দুইজন যাত্রী তুললে ওই দুই নারী আপত্তি জানান। এসময় চালক জানায় এরা তার পরিচিত। বিপদে পড়েছে, সামনেই নেমে যাবে।

কমলগঞ্জ যাওয়ার পথে দেওরাছড়া চাবাগানের এক নির্জন জায়গায় তাদেরকে গণধর্ষণ করে। এ সময় তাদের সাথে আরো ৭/৮ জন যোগ দেয়। এক নারীকে ৭ জন মিলে এবং অন্য নারীকে দুইজনে গণধর্ষণ করে। এ সময় ধর্ষণের শিকার নারীর তিন বছর বয়সী শিশু সন্তানকে মারধোর করা হয়।

রহিমপুর ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল মজিদ খান গণমাধ্যমকে জানান, তার দোকানে ঢুকে ওই নারীরা ধর্ষণের বিষয়ে অভিযোগ জানালে চালক পালিয়ে যায়। ওই চালকের নাম ইউসুফ মিয়া। তার বাড়ী মৌলভীবাজার সদর উপজেলার বনশ্রী।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত ৭ জন অভিযুক্ত ও ৩টি সিএনজি আটক করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ