শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

এবার ভারতে পেঁয়াজ রপ্তানি বন্ধ করল তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। ফলে এবার বাজারে পেঁয়াজ কিনতে গিয়ে আরও কাঁদতে হতে পারে দেশটির ক্রেতাদের। কারণ ফের দাম বাড়ার আশঙ্কার কথা জানিয়েছে ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

চলতি আর্থিক বছরে সাত হাজার টনেরও বেশি পেঁয়াজ বিদেশ থেকে আমদানি করেছে ভারত। এর মধ্যে ৫০ শতাংশের বেশি পেঁয়াজই এসেছে তুরস্ক থেকে। বাকি দেশগুলোর মধ্যে রয়েছে মিসর ও চীন। নিজের দেশে পরিস্থিতি আয়ত্তে থাকায় এত দিন পেঁয়াজ রপ্তানি করছিল তুরস্ক। কিন্তু, এবার সেখানেও পেঁয়াজের দাম চড়তে শুরু করেছে। ফলে রপ্তানিতে কোপ।

পেঁয়াজের পাইকারি বাজারের এজেন্টদের একাংশ জানাচ্ছেন, তুরস্কেও পেঁয়াজের দাম বেড়েছে। তাই দাম নিয়ন্ত্রণে আনতে আপাতত ভারতের বাজারে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ইস্তানবুল। মনে করা হচ্ছে, এবার পেঁয়াজের দাম ১০ থেকে ১৫ শতাংশ বাড়তে পারে।

গত তিন মাস ধরেই ভারতের বাজারে পেঁয়াজের দাম আকাশছোঁয়া। এক সময় দাম বাড়তে বাড়তে তা দেড়শো রুপির উপরেও চলে গিয়েছিল। সম্প্রতি, তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করার পরেই সেই দাম কিছুটা নেমেছিল। কিন্তু, তুরস্কের সিদ্ধান্তে ফের মূল্যবৃদ্ধির আশঙ্কা দেখা দিল।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ