শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

কাউন্সিলর রাজীব ও পাগলা মিজান রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. তারেকুজ্জামান রাজীব ও ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ আসামিদের রিমান্ডের এ আদেশ দেন।

অবৈধ সম্পদ অর্জনের পৃথক দুই মামলায় কাউন্সিলর রাজীবের ১০ দিনের এবং কাউন্সিলর পাগলা মিজানের ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা।

অপরদিকে আসামিপক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত কাউন্সিলর রাজীবের ৪ দিন ও পাগলা মিজানের ৫ দিনের রিমান্ডের ওই আদেশ দেন।

এর আগে গত ৬ নভেম্বর কাউন্সিলর রাজীবের ২৬ কোটি ১৬ লাখ ৩৫ হাজার টাকার অবৈধ সম্পদ ও পাগলা মিজানের ৩০ কোটি ১৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়।

দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী এবং উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান এই দুটি মামলা করেন। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৮৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়।

আদালত সূত্র জানায়, গত ১৯ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে কাউন্সিলর রাজীবকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। ওই সময় তার কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় র্যামব-১ এর ডিএডি মিজানুর রহমান বাদী হয়ে রাজধানীর ভাটারা থানায় পৃথক দুটি মামলা করেন। এ দুই মামলায় ইতিমধ্যেই তার বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হয়েছে।

এছাড়া কাউন্সিলর পাগলা মিজানকে র‌্যাবের একটি বিশেষ টিম গত ১১ অক্টোবর মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে গ্রেফতার করে। ওই সময় তার কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগজিন এবং নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় শ্রীমঙ্গলে এবং অর্থ উদ্ধারের ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর থানায় অর্থপাচার আইনে দুটি মামলা করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ