মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

উত্তর আমেরিকার বৃহত্তর ইসলামী সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: উত্তর আমেরিকার বৃহত্তর ও সর্বাধিক জনপ্রিয় ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এমএএস-আইসিএনএর উদ্যোগে আয়োজিত কনভেনশনটি উত্তর আমেরিকা অঞ্চলের বৃহত্তম সম্মেলন বলে জানা যায়। অক্সিবিশন কনভেনশন হলে এ সম্মেলনটি অনুুষ্ঠিত হয়। এ ইসলামী সম্মেলনটি ২৯ ডিসেম্বর শুরু হয়ে শেষ হয়েছে ৩১ তারিখ।

তিনদিনব্যাপী এ সম্মেলনে বিশ্বের নানান দেশের মুসলিমরা একত্রিত হয়েছেন। বিশেষত উত্তর আমেরিকার হাজার হাজার মুসলমান এক জায়গায় একত্রিত হয় এ অনুষ্ঠানে।

সম্মেলনে বিশ্ব মুসলিমদের এক কাতারে নিয়ে আসার পরিকল্পনা ও অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত দেয়ার বিষয়ে আলোচনা করা হয়।

সম্মেলনে ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচীরও আয়োজন করেছে কর্তৃপক্ষ। কনভেনশনের বাইরে প্রায় ৪৫০টি স্টল ছিলো ইসলামীক বইয়ের। এ সম্মেলনটি শীতের ছুটিতে প্রতি ডিসেম্বর অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বড় বড় আলেমগণ বিভিন্ন ধর্মীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়াও ইসলামী সংগীত কুরআন প্রতিযোগিতা, শিশুদের জন্য বিভিন্ন শিক্ষামূলক কার্নিভালের আয়োজন করা হয়।

ইসলামুজ থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ