বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

কক্সবাজারে সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ফৌরদৌস আরা (তিন মাস বয়সী) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় অন্তত দুইটি বসতঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় শহরের নতুন বাহারছড়ার গাড়ীরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফৌরদৌস আরা ওই এলাকার মিনু আরার মেয়ে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে বিস্ফোরণে পুরো বসতঘর বিধ্বস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘরে ঘুমন্ত ফৌরদৌস আরার মৃতদেহ উদ্ধার করা হয়।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল মালেক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। পরে এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ