বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

নাগরিকত্ব আইন থেকে কিছুতেই পিছপা হবো না: অমিত শাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন থেকে কিছুতেই পিছপা হবেন না বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল শুক্রবার ভারতের যোধপুরে এক সমাবেশে বক্তব্যকালে তিনি এ কথা জানান।

অমিত শাহ বলেন, ‘সংশোধিত নাগরিকত্ব আইন সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়। এটি প্রত্যাহারের প্রশ্নই ওঠে না’।

নাগরিকত্ব আইন সংশোধনের প্রতিবাদকারীদের কঠোর সমালোচনা করে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি আর কংগ্রেস আইনটির বিরুদ্ধে। তারা মিথ্যা ছড়াচ্ছে।

সোনিয়া গান্ধীকে ইঙ্গিত করে অমিত শাহ বলেন, যদি সাহস থাকে এসে আমার সঙ্গে বিতর্ক করুন। যদি না হয়, আমি এটি (আইন) ইতালিয়ান ভাষায় অনুবাদ করে দিতে পারি, যেন আপনি পড়তে পারেন।

তিনি বলেন, তরুণদের ভুল পথে পরিচালিত করায় তারা রাস্তায় নেমেছে। কিন্তু যত মিথ্যাই ছড়াক, আমরা সংখ্যালঘু ও তরুণদের কাছে পৌঁছাবই।

উল্লেখ্য, গত মাসে নাগরিকত্ব আইন পাস হওয়ার পর থেকেই উত্তাল ভারতের বিভিন্ন রাজ্য। দেশটিতে এ পর্যন্ত অন্তত ২৫ বিক্ষোভকারী নিহত হয়েছেন, এর মধ্যে বেশিরভাগই উত্তর প্রদেশের। জামিয়া মিলিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ