মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

‘নির্বাচন কমিশন ও প্রশাসনের ভুমিকায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলান ইমতিয়াজ আলম বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে নগরবাসী এখনো সন্ধিহান।

তিনি বলেন, এই সন্দেহটা দিন দিন দানা বাধছে, প্রশাসন ও নির্বাচন কমিশনের ভুমিকা নিয়ে। তিনি বলেন, সরকার যদি এবারের নির্বাচন নিয়েও কোন প্রকার ছলচাতুরীর আশ্রয় নেয় তাহলে সরকারের ইমেজ সঙ্কট মারাত্মক আকার ধারণ করবে। ফলে বিশ্বব্যাপী সরকারকে জবাবদিহির কাঠগড়ায় দাড়াতে হবে। তাই সময় থাকতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। মানুষের মনে যে সংশয় ও সন্দেহ তৈরি হয়েছে তা দূর করার জন্য যা করার তাই করুন।

আজ শনিবার বিকেলে পুরানা পল্টনস্থ নগর দক্ষিণ কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর ও থান শাখার যৌথ সভায সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান এতে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন।

অন্যান্যেল মধ্যে বক্তব্য রাখেন নগর দক্ষিণ সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন ও আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব আব্দুল আউয়াল, ডা. শহিদুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম। এছাড়াও থানা ও নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান বলেন, ঢাকা দক্ষিণ সিটিবাসীর দুঃখ-দুর্দশা লাঘব করার জন্য ন্যায়-নীতিবান একজন আদর্শবান মেয়র প্রয়োজন। যিনি নগরবাসীল সুখে-দু:খে কাছে থেকে সবকিছু শেয়ার করবেন। এজন্য পীল সাহেব চরমোনাই মনোনীত হাতপাখার মেয়র প্রার্থীকে বিজয়ী করে নগরকে একটি দুষণ ও স্মাট নগরে পরিণত করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ