মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

আজ চালু হচ্ছে ঢাকা-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট আজ রবিবার চালু হচ্ছে। বিজি-০৭ নামের ফ্লাইটটি আজ ম্যানচেস্টারের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে ফ্লাইটের উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুহা. মাহবুব আলী। তিনি মুনাজাত ও ফিতা কেটে ফ্লাইট উদ্বোধন করবেন এবং যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের বিদায় জানাবেন।

জানা গেছে, বিমান বহরে সদ্য সংযোজিত বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার দিয়ে উদ্বোধন হচ্ছে ঢাকা-ম্যানচেস্টার রুটের যাত্রা। সপ্তাহে তিন দিন অর্থাৎ রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালিত হবে। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে প্রায় ৯০ হাজার বাংলাদেশি বসবাস করেন। তাদের অনেক দিনের আকাঙ্ক্ষা ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট চালু করার। এটি বিমানের ১৭তম রুট।

পূর্বে এ রুটে বিমানের ফ্লাইট পরিচালিত হতো। তবে সেপ্টেম্বর ২০১২ থেকে উড়োজাহাজ স্বল্পতার কারণে অস্থায়ীভাবে রুটটি বন্ধ রাখা হয়।

নতুন বোয়িং ৭৮৭-৯ এ সর্বমোট আসন সংখ্যা ২৯৮টি। এ উড়োজাহাজে ৩০টি বিজনেস ক্লাস, ২১টি প্রিমিয়াম ইকোনমি ক্লাস এবং ২৪৭টি ইকোনমি ক্লাস আসন রয়েছে।

আশা করা যাচ্ছে, আসন্ন প্রতীক্ষিত নিউইয়র্ক ও টরেন্টো রুটের হাব হিসেবে ব্যবহূত হবে ম্যানচেস্টার। এদিকে বিমানের মোবাইল অ্যাপস ব্যবহার করে যাত্রিগণ নিজের মোবাইল ফোন থেকেই কিনতে পারবেন বিমানের সব গন্তব্যের টিকিট। মূল্য পরিশোধ করতে পারবেন বিকাশ/রকেটসহ যেকোনো কার্ডের মাধ্যমে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ