শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

'আল্লামা হবিগঞ্জীর ইন্তেকালে জাতি একজন দেশপ্রেমিক হারিয়েছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর ইন্তেকালে গভীর শোক ও সমবেনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা যোবায়ের আহমদ আনসারী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

শোক বানীতে নেতৃদ্বয় বলেন, আল্লামা হবিগঞ্জী বহুদিন যাবত বোখারী শরীফের দরস দিয়েছেন। ওয়াজের মাধ্যমে তিনি দীনের বিশাল খেদমত করেছেন। তিনি ইসলামি শিক্ষা সম্প্রসারণে ভূমিকা রাখেন। ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্রের মোকাবেলা ও খেলাফত প্রতিষ্ঠার কাজে মৃত্যুর আগ পর্যন্ত ভূমিকা রেখে গেছেন। তার মৃত্যুতে একজন দেশপ্রেমিক ও মুহাদ্দিস এবং খেলাফত প্রতিষ্ঠার রাহবারকে হারিয়েছে। যা অপূরণীয়।

নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং জান্নাতুল ফেরদাউস নসিব ও তার শোকসনতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন করেন এবং তাদেরকে সবরে জামিল ইখতেয়ারে তাওফিক কামনা করেন আল্লাহপাক রাব্বুল আলামীনের দরবারে।

আল্লামা তাফাজ্জল হবিগঞ্জী (৮২) আজ রোববার বিকাল ৪ টা ৩৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন। সোমবার সকাল ১০টায় সিলেটের জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগন মাদরাসা মাঠে তারা জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

আল্লামা তাফাজ্জল হবিগঞ্জী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও সিলেটের জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগন মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ