শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

আল্লামা হবিগঞ্জীর ইন্তেকালে খেলাফত মজলিসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদিস মাওলানা তোফাজ্জল হক হবিগঞ্জীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

আজ প্রদত্ত এক যৌথ শোক বাণীতে নেতৃদ্বয় বলেন, হাজারো আলেমের উস্তাদ মাওলানা তোফাজ্জল হক একজন প্রথিতযশা হাদস বিশারদ ও আলেমে দীন ছিলেন।ইলমে নববীর বিস্তার ও দীন প্রতিষ্ঠার কাজে তিনি আজীবন নিয়োজিত ছিলেন। তার মৃত্যুতে সৃষ্ট শূণ্যতা পূরণ হবার নয়।

প্রদত্ত যৌথ শোক বাণীতে খেলাফত মজলিস নেতৃদ্বয় মরহুম শায়খুল হাদিস মাওলানা তোফাজ্জল হক হবিগঞ্জীর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর  দরবারে দু’য়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদেও প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আল্লামা তাফাজ্জল হবিগঞ্জী (৮২) আজ রোববার বিকাল ৪ টা ৩৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন। সোমবার সকাল ১০টায় সিলেটের জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগন মাদরাসা মাঠে তারা জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

আল্লামা তাফাজ্জল হবিগঞ্জী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও সিলেটের জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগন মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ