শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

তাঁর অভাব দীর্ঘদিন অনুভূত হবে: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জের উমেদনগর মাদরাসার মুহতামিম, শাইখুল হাদিস ও বরেণ্য আলেম আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন দলের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, নগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম ও সেক্রেটারী মাওলানাএবিএম জাকারিয়া, উত্তর সভাপতি ও মেয়রপ্রার্থী মাওলানা শেখ ফজলে বারী মাসউদও সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, হবিগঞ্জীর ইন্তেকালে আমরা দেশের একজন প্রথিতযশা বরেণ্য আলেম ও মুবাল্লিগেদীনকে হারালাম। যার অভাব দীর্ঘদিন অনুভূত হবে। রব্বুল আলামিন তাঁর সকল নেককাজকে কবুল করে তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদান দান করুন এবং মরহুমের পরিবার-পরিজনকে সবর করার তওফিক দিন, আমীন।

এদিকে আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর ইন্তেকালের সংবাদ শোনে বাদ আজ আছর পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দক্ষিণ মেয়রপ্রার্থী আলহাজ্ব আব্দুর রহমানসহ কেন্দ্রীয় ও নগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ