মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

পশ্চিমবঙ্গের বর্ধমান রেলস্টেশনে ধস, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমান রেল স্টেশনের একাংশ ধসে একজন নিহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। খবর এই সময়-এর।

পূর্বাঞ্চলীয় রেলওয়ের মুখপাত্র জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে বর্ধমান রেলস্টেশন ভবনের একাংশ ভেঙে পড়ে।

খবরে বলা হয়, পরে উদ্ধারকাজে দমকল বাহিনী নামে। ধংসস্তূপের নিচ থেকে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে শনিবার দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে একজন মারা যায়। অন্যজন পায়ে আঘাত পেয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা।

ধসে পড়া ভবনের ওই অংশটিতে নির্মাণকাজ চলছিল বলে জানা গেছে। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি করেছে রেল কর্তৃপক্ষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ