মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

মাওলানা তাফাজ্জুল আমার প্রিয় শাগরিদ: আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ ক‌রে‌ছেন দারুল উলূম হাটহাজারীর মহাপ‌রিচালক, আমী‌রে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী।

গণমাধ্য‌মে পাঠা‌নো এক শোকবার্তায় তি‌নি ব‌লেন, আল্লামা তাফাজ্জুল হক রহ. দে‌শের একজন শীর্ষ অ‌া‌লেম ও প্র‌খ্যাত আলোচক ছিলেন। তাঁর যোগ্যতা ও দক্ষতা তাঁ‌কে সম্মান ও মর্যাদার স‌র্বোচ্চ আস‌নে সমাসীন ক‌রে‌ছিল। এ মহান আলে‌মের মৃত্যু‌তে আমি গভীর শোক প্রকাশ কর‌ছি এবং শোকসন্তপ্ত প‌রিবা‌রের প্র‌তি সম‌বেদনা জানা‌চ্ছি। মহান রব্বুল আলামীন তাঁকে জান্না‌তের স‌র্বোচ্চ স্থান দান করুন।

‌আল্লামা আহমদ শফী অআরো ব‌লেন, মাওলানা তাফাজ্জুল আমার প্রিয় শাগরিদ। মাইবুযীসহ কয়েকটি কিতাব আমার নিকট পড়েছেন। হাটহাজারীতে দীর্ঘ‌দিন প‌ড়াশুনা ক‌রেছেন। এত বড় ব্য‌ক্তি হওয়ার পরও উনার বিনয় ছি‌লো অনুসরণীয়। আমা‌কে উস্তা‌দের চে‌য়ে বে‌শি সম্মান ও মুহাব্বত কর‌তেন। তার মৃত্যু‌তে দে‌শের ইসলামী অঙ্গণ একজন যোগ্য ও দরদী অ‌ভিভাবক হারা‌লো। এ শূন্যত‌া কখ‌নো পূরণ হবার নয়।

আল্লামা তাফাজ্জল হবিগঞ্জী (৮২) আজ রোববার বিকাল ৪ টা ৩৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন। সোমবার সকাল ১০টায় সিলেটের জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগন মাদরাসা মাঠে তারা জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

আল্লামা তাফাজ্জল হবিগঞ্জী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও সিলেটের জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগন মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস ছিলেন।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ