বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

উষ্ণতা বৃদ্ধির কারণে ১০ হাজার উট গুলি করে হত্যা করবে অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে ভয়াবহ খরা দেখা দেয়ায় পানির জন্য ১০ হাজারেরও বেশি বন্য উটকে গুলি করে হত্যা করা হবে।জানা যায়,  আগামীকাল বুধবার হেলিকপ্টার থেকে গুলি করে এসব উট হত্যা শুরু হবে।

ডেইলি মেইলের বরাতে জানা যায়, অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের আনানজু পিতজানৎজাতজারা ইয়ানকুনিৎজাতজারা ল্যান্ডসে (এওয়াইপি) স্থানীয় এক আদিবাসী নেতার নির্দেশে বনের ১০ হাজারের বেশি উটকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

হেলিকপ্টার থেকে প্রশিক্ষিত একদল শুটার গুলি করে বন্য উটগুলোকে হত্যা করবে। এই প্রক্রিয়া আগামীকাল শুরু হলেও উটের সংখ্যা বেশি হওয়ায় কয়েকদিন সময় লেগে যাবে বলে জানা যায়। অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চল খরার কারণে পানির সংকট দেখা দিয়েছে। বন্য উটগুলো বেশি করে পানি খাওয়া ছাড়াও পানির খোঁজে বিচরণ করতে গিয়ে সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। এছাড়া উটের মলমূত্রে মিথেন গ্যাস সৃষ্টি হচ্ছে।

দেশটির জাতীয় বন্য উট ব্যবস্থাপনা পরিকল্পনা বিভাগের দাবি, বন্য উটের সংখ্যা এখনই নিয়ন্ত্রণ করা না হলে প্রতি নয় বছরে তা দ্বিগুণ হয়ে যাবে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্যও উটকে দায়ী করছে দেশটির সরকার।

সংশ্লিষ্ট একজন কর্মকর্তা টিম মুরে বলেন, ‘এক মিলিয়ন উট বছরে এক টনের সমপরিমাণ কার্বনডাই অক্সাইড নিঃসরণ করে। যা ৪ লাখ গাড়ি থেকে নিঃসরিত কার্বনের সমান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ