শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ওয়াজে কালিমা পাঠরত অবস্থায় ফিলিস্তিনি দাঈর ইন্তেকাল (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়াার ইসলাম: ওয়াজের মজলিসে কালিমা পাঠরত অবস্থায় একজন ফিলিস্তিনি দাঈ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন।

বৃহস্পতিবার রাতে কুয়েতে একটি বিয়ের মজলিসে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে ওয়াজ করার সময় আব্দুল লতিফ আবু খিতাব (৮৩) নামের বিশিষ্ট এই আলেমের ইন্তেকাল হয়।

ইন্তেকালের সময় তিনি বিয়ের ফজিলত ও স্বামী-স্ত্রী পরস্পরের ওপর অধিকার নিয়ে আলোচনা করছিলেন। আলোচনার এক পর্যায়ে কালিমা পাঠরত অবস্থায় তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চিরতরে পরপারে পাড়ি জমান।

ফিলিস্তিনি বংশোদ্ভূত হলেও বিগত ৫০ বছর যাবত বিশিষ্ট আলেম আব্দুল লতিফ আবু খিতাব মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বসবাস করতেন। কুয়েতে স্থায়ী হওয়ার পর তিন বছরের মাথায় ‘উসমান যাকাত ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। কুয়েতী জনগণের কাছে তিনি খুব সমাদৃত ইসলামি স্কলার হিসেবে পরিচিত ছিলেন।

https://twitter.com/i/status/1215359669566431235

আল জাজিরা আরবি অবলম্বনে বেলায়েত হুসাইন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ