মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
'হ্যালো ডিসি' অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারের পাশে এমপি মুফতি আবুল হাসান ‘পরিপূর্ণ ইখলাস ও তাকওয়া অর্জন করলেই দীনের বিজয় সম্ভব’ এমপির ভিডিও ভাইরাল নিয়ে জামায়াতের বিবৃতি, সাংগঠনিক ব্যবস্থার ঘোষণা রাজশাহীতে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু হজের কোন প্যাকেজে কী সুবিধা, খরচ কত? বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি কত হলো?  

ঢাকাকে জনবান্ধব সিটি হিসেবে গড়ে তোলা হবে: ফজলে বারী মাসউদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, সুষ্ঠু নির্বাচনের এখনও কোন পরিবেশ দেখা যাচ্ছে না। শংকা নিয়েই আমরা মাঠে আছি, কারণ মাঠ ছেড়ে দিলে আবর্জনায় ভরে যাবে। আর আমরা সেটা চাই না। হাজারো প্রতিবন্ধকতা সত্ত্বেও আমরা মাঠে থাকতে চাই।

ঢাকা দুই সিটি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনে শেরেবাংলা নগর,‌ মোহাম্মদপুর ও আদাবরে গণসংযোগকালে বিভিন্ন পথসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় দূষণ, দুর্নীতি ও অপরিকল্পিত নগরায়নকে ঢাকা সিটির প্রধান সমস্যা উল্লেখ করে তিনি দুর্নীতি ও দূষণমুক্ত স্মার্ট ঢাকা গড়ার অঙ্গীকার করেন।

তিনি বলেন, জনস্বার্থ, জনস্বাস্থ্য ও নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে আমার প্রধান কাজ। সকল উন্নয়ন ও সেবা সংস্থার সঙ্গে সমন্বয় সাধন করে ঢাকাকে জনবান্ধব সিটি হিসেবে গড়ে তুলবো।

তিনি আরও বলেন, নগরভবন হবে নগরবাসীর। দল-মত, ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশা নির্বিশেষে সকল মানুষের জন্য ২৪ ঘণ্টা নগরভবনের দরজা খোলা থাকবে।

উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণার উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, নগর উত্তর সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসাইন, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি নিজামুদ্দীন প্রমূখ।

-এএ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ