মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

দাওরায়ে হাদীস পরিক্ষার্থীদের জন্য হাইআতুল উলয়ার জরুরি বিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৪৪১ হিজরি বর্ষের দাওরায়ে হাদীসের (তাকমিল) পরীক্ষার ফি জমাদানের তারিখ পিছিয়েছে কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল জামি’আতিল কাওমিয়া বাংলাদেশ।

গতকাল আল- হাইআতুল উলয়া লিল জামি’আতিল কাওমিয়া বাংলাদেশ-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পরীক্ষা প্রবিধি অনুসারে ১৪৪১ হিজরি/২০২০ খ্রিস্টাব্দের দাওরায়ে হাদিস পরীক্ষার ফি নিজ নিজ কেন্দ্রে জমাদানের শেষ তারিখ ছিল ২০ জুমাদাল উলা।’

‘কিন্তু নিবন্ধন ফরম যাচাই-বাছাই এবং এতদসংক্রান্ত স্থায়ী কমিটির গৃহীত সিদ্ধান্তের ফলে অন্তর্ভুক্তি ফরম প্রেরণে বিলম্ব হওয়ায় এ বছরের জন্য পরীক্ষা ফি নিজ নিজ কেন্দ্রে জমাদানের সর্বশেষ তারিখ নির্ধারিত হয় ৩০ জুমাদাল উলা ১৪৪১ হাজরি/ ২৭ জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ। বিলম্ব ফি-সহ ৫ জুমাদাল উখরা ১৪৪১ হিজরি/ ১ ফেব্রুয়রি জমা দেওয়া যাবে।’

উল্লিখিত তারিখে আল-হাইআতুল উলয়া লিল জামি’আতিল কাওমিয়া বাংলাদেশের আওতাভূক্ত সকল মাদরাসা কর্তৃপক্ষকে পরীক্ষা ফি জমাদানের আহ্বান জানান আল-হাইআতুল উলয়া লিল জামি’আতিল কাওমিয়া বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক মুহম্মদ ইসমাইল।

-ওএএফ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ