মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

প্রতীক পেলেন ফজলে বারী মাসউদসহ উত্তরের ৬ মেয়রপ্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৬ মেয়র প্রার্থীর প্রতীক বরাদ্দ করেছেন এই সিটির রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম। প্রতীক হাতে প্রার্থীরা নির্বাচনে প্রচারে নামবেন আজ থেকেই।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে (এনআইএলজি) তাদেরকে প্রতীক বরাদ্দ করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মুহা. ফজলে বারী মাসউদ পেয়েছেন হাতপাখা, আওয়ামী লীগের আতিকুল ইসলাম পেয়েছেন ‘নৌকা’ এবং বিএনপির তাবিথ আউয়াল পেয়েছেন ‘ধানের শীষ’  প্রতীক।

এছাড়াও প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) শাহীন খান পেয়েছেন বাঘ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মুহা. আনিসুর রহমান দেওয়ান পেয়েছেন আম এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আহম্মেদ সাজ্জাদুল হক পেয়েছেন কাস্তে প্রতীক।

প্রতীক বরাদ্দ শেষে আবুল কাসেম বলেন, আজ থেকে ভোটের যুদ্ধ চলে যাচ্ছে মাঠে। এই মাঠকে কোনো ক্রমেই আমরা ঘোলাটে করতে দেব না। আমার জীবনে সবসময় অনুরোধ করে আসছি, কখনো নির্দেশ কথাটা বলি না। কিন্তু রিটার্নিং কর্মকর্তা হিসেবে বলতেই হচ্ছে।

রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, নির্বাচন একটা উৎসব। এটাকে কোনো ক্রমেই সংঘর্ষে রূপ নিতে দেব না। মলিন হতে দেব না।

এরপর এই সিটির সাধারণ আসনের কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের কাউন্সিলরদের মাঝে প্রতীক তুলে দেয়া হবে।

প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ শুরু কাল: আগামীকাল থেকে দুই সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ শুরু হচ্ছে। এদিন সকাল থেকে আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে এই প্রশিক্ষণ শুরু হবে। চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। দুই সিটিতে প্রায় ১ লাখ প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ নেবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ