বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

সিরিয়া-ইরাক সীমান্তে ইসরায়েলি হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাক সীমান্তের কাছে সিরিয়ার পূর্বাঞ্চলে ইসরায়েলের কয়েক দফা বিমান হামলায় ইরাকের হাশদ আশ-শাবির অন্তত আট সদস্য নিহত হয়েছেন।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস‌ বলছে, শুক্রবার সিরিয়ার পূর্বাঞ্চলে ইরাক সীমান্তের কাছে বেশকিছু ট্রাক ও অস্ত্র গুদামে অজ্ঞাতপরিচয় বিমান হামলা চালিয়েছে।

তবে লেবানিজ গণমাধ্যম আল-মায়াদিন দাবি করছে, এই হামলা ইসরায়েলি বিমানই করেছে।

সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আব্দুর রহমান জানান, বিমান হামলায় হাশদ আশ-শাবির অন্তত আটজন নিহত হয়েছেন। সিরিয়া এবং ইরাকের সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে দেশটির সামরিক বাহিনীর পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন লড়াই করলেও ইসরায়েল এবং মার্কিন সেনারা প্রায় সময়ই এসব সংগঠনের উপর বিমান হামলা চালায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ