মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারের পাশে এমপি মুফতি আবুল হাসান ‘পরিপূর্ণ ইখলাস ও তাকওয়া অর্জন করলেই দীনের বিজয় সম্ভব’ এমপির ভিডিও ভাইরাল নিয়ে জামায়াতের বিবৃতি, সাংগঠনিক ব্যবস্থার ঘোষণা রাজশাহীতে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু হজের কোন প্যাকেজে কী সুবিধা, খরচ কত? বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি কত হলো?  

বিশ্ব ইজতেমায় আরও তিন মুসল্লির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমায় শীতজনিত কারণে আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে ও শনিবার সকালে ইজতেমার ময়দানে ওই তিন মুসল্লির মৃত্যু হয়। এ নিয়ে গত তিনদিনে সাত মুসল্লির মৃত্যু হল।

যাদের মৃত্যু হয়েছে- রাজশাহী জেলার চারঘাট থানার বন কিশোর গ্রামের আবদুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৬৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার বড় তল্লা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাহজাহান (৬০) ও কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ভিংলাবাড়ি গ্রামের আবদুস সোবহানের ছেলে তমিজ উদ্দিন (৬৫)।

ইজতেমা ময়দানের মাসলেহাল জামাতের জিম্মাদার মুহা. আদম আলী তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এদের মধ্যে সিরাজগঞ্জের কাজিপুর থানার পাটগ্রাম এলাকার আমির হোসেনের ছেলে খোকা মিয়া (৬০) রাত পৌনে ১০ টার দিকে হৃদরোগে এবং মধ্যরাতে চট্টগ্রামের পটিয়া থানার খৈগ্রাম এলাকার গুড়া মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৭০) বার্ধক্যজনিত রোগে মারা যান।

একইদিন সকাল সাড়ে ৬টার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়া লাখীরপাড় এলাকার হাসেম আলী সিকদারের ছেলে ইয়াকুব আলী সিকদার (৮৫) নামে এক মুসল্লি ময়দানে মারা যান। আরও একজন মারা গেছেন, তার পরিচয় জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ