বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

উত্তেজনার মধ্যেই প্রথমবারের মত ইরান সফরে কাতারের আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানি কমান্ডার কাসেম সুলেমানির মৃত্যুতে সৃষ্ট উত্তেজনা বিষয়ে আলাপ করতে প্রথমবারের মতো ইরান সফরে যাচ্ছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

কাতার নিউজ এজেন্সি (QNA) জানায়, এই সফরে দু’দেশের আভ্যন্তরীণ বিষয়ের বাইরে আলোচনার ফোকাস থাকবে কাসেম সুলেমানির হত্যাতে সৃষ্ট উত্তেজনা বিষয়ে। এই সফরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে তার সাক্ষাতের কথা রয়েছে।

শেখ তামিম বিন হামাদ আল থানি ২০১৩ সালে আমির হওয়ার পর এবারই প্রথম ইরান সফরে যাচ্ছেন। কাতার যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ট সম্পর্ক রাখলেও ইরান তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র। এই জন্য ইরানের যে কোন সমস্যায় সব সময় পাশে থাকবে কাতার।

উল্লেখ্য, মার্কিন বিমান হামলায় ইরানি শীর্ষ জেনারেল কাসেম সুলেমানি নিহত হওয়ার পর থেকে দেশ দু’টির মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পাল্টা জবাব হিসেবে ইরাকের বাগদাদে মার্কিন সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ইরান।

আল-জাজিরা থেকে ওমর আলফারুক

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ