শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ঢাকায় সাধারণ ছুটি ৩০ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটগ্রহণ উপলক্ষে দুই সিটিতে ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ওইদিন ঢাকার দুই সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ রোববার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে কমিশন থেকে জারি করা পরিপত্রে এ বিষয়ে সরকারকে ব্যবস্থা নেয়ার জন্যও বলা হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৩০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুই সিটির প্রতিটি কেন্দ্রে এবার ভোটগ্রহণ হবে ইভিএমের মাধ্যমে। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ