শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

তেহরানে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেয়ায় ব্রিটিশ দূত গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তেহরানের আমির কবির বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হওয়ায় গ্রেফতার ইরানে নিযুক্ত ব্রিটিশ দূত রব ম্যাককেয়ার।

জানা যায়, তাকে গ্রেফতারে আপত্তি জানিয়েছে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরান তাদের দূতকে গ্রেফতার করে আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে তারা।

এদিকে ইরানের দাবি রব সরকার বিরোধী একাধিক আন্দোলনে সামিল হয়েছিলেন এবং আন্দোলনের প্ররোচনা দিচ্ছিলেন সেকারণেই তাকে গ্রেফতার করা হয়। যদিও ইরান দাবি করেছেন তাকে এক ঘণ্টা আটকে রাখার পর যেতে দেওয়া হয়। আপাতত তিনি ব্রিটিশ দূতাবাসেই রয়েছেন বলে জানানো হয়েছে।

আমেরিকার সঙ্গে ইরানের বিবাদ তুঙ্গে ওঠার পর থেকেই পশ্চিমের দেশগুলির দূতাবাসের উপর হামলা বাড়ছে। ইতিমধ্যেই পশ্চিমের একাধিক দেশ ইরান থেকে তাঁদের দূত প্রত্যাহার করে নিয়েছে। ব্রিটেনের দূতের সঙ্গে এই আচরণে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে ইরানকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ