মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারের পাশে এমপি মুফতি আবুল হাসান ‘পরিপূর্ণ ইখলাস ও তাকওয়া অর্জন করলেই দীনের বিজয় সম্ভব’ এমপির ভিডিও ভাইরাল নিয়ে জামায়াতের বিবৃতি, সাংগঠনিক ব্যবস্থার ঘোষণা রাজশাহীতে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু হজের কোন প্যাকেজে কী সুবিধা, খরচ কত? বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি কত হলো?  

ভারতে ক্যামিকেল কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে মহারাষ্ট্র রাজ্যে পালঘরে একটি ক্যামিকেল কারখানায় বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) রাতের ওই বিস্ফোরণে আরও অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় পুলিশের এক কর্মকর্তা নিহতের খবর নিশ্চিত করে জানিয়েছেন, বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে তল্লাশি শুরু করেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের ফলে গুরুতর আহত পাঁচ জনকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছেন।

রাসায়নিক কারখানাটির ধরন এবং বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে একটি নির্মাণাধীন প্ল্যান্টের মধ্যে বিস্ফোরণটি ঘটে।

এটি মহারাষ্ট্র শিল্প উন্নয়ন কর্পোরেশনের (এমআইডিসি) প্রকল্পের আওতায় আঙ্ক ফার্মা নামে একটি কোম্পানির মাধ্যমে নির্মিত হচ্ছিল। -এনডিটিভি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ