শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

২০২১ সালে আলমি শুরার সাথীদের ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন (বাপ্পি)
ইজতেমা ময়দান থেকে

আলমি শুরার তাবলিগের সাথীদের ব্যবস্থাপনায় ২০২১ সালের বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) সকালে বিশ্ব ইজতেমার ময়দানে বিশ্ব তাবলিগের শীর্ষ মুরব্বিদের মাশওয়ারায় (বিশেষ পরামর্শ সভা) এ সিদ্ধান্ত হয়।

আওয়ার ইসলামকে তাবলিগের একাধিক দায়িত্বশীল নতুন তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাশওয়ারার সিদ্ধান্তমতে, ২০২১ সালে আলমি শুরাপন্থিদের ব্যবস্থাপনায় ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ৮ জানুয়ারি শুরু হয়ে ১০ জানুয়ারি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। দ্বিতীয় পর্ব ১৫ জানুয়ারি শুরু হয়ে ১৭ জানুয়ারি  মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

মাশওয়ারায় আলমি শুরার সদস্য ছাড়া কাকরাইল ও রায়বেন্ডের মুরব্বিদের পাশাপাশি শীর্ষ উলামায়ে কেরাম ও বিভিন্ন দেশের মারকাজের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ