মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
'হ্যালো ডিসি' অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারের পাশে এমপি মুফতি আবুল হাসান ‘পরিপূর্ণ ইখলাস ও তাকওয়া অর্জন করলেই দীনের বিজয় সম্ভব’ এমপির ভিডিও ভাইরাল নিয়ে জামায়াতের বিবৃতি, সাংগঠনিক ব্যবস্থার ঘোষণা রাজশাহীতে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু হজের কোন প্যাকেজে কী সুবিধা, খরচ কত? বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি কত হলো?  

আবরার হত্যা মামলা: পলাতক মোর্শেদের আত্মসমর্পণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় পলাতক চার আসামির মধ্যে মোর্শেদ অমত্য ইসলাম আত্মসমর্পণ করেছে।

রোববার (১২ জানুয়ারি) ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরার আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। বেলা ১২টার দিকে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

আসামিপক্ষের আইনজীবী ইমরুল হাসান এ তথ্য জানান।

গত ১৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মুহা. ওয়াহিদুজ্জামান ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। গত ১৮ নভেম্বর ডিবি পুলিশের দেয়া চার্জশিট গ্রহণ করেন আদালত।

মোর্শেদ অমত্য ইসলাম, মুহাম্মদ মোর্শেদ-উজ-জামান মণ্ডল ওরফে জিসান, এহতেশামুল রাব্বি ওরফে তানিম ও মুজতবা রাফিদ পলাতক থাকায় আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পলাতক আসামিদের গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ৩ ডিসেম্বর তারিখ ধার্য করেন। আসামিরা গ্রেপ্তার এড়াতে পলাতক রয়েছেন মর্মে উল্লেখ করে পুলিশ প্রতিবেদন দাখিল করে। এজন্য আদালত সম্পত্তি ক্রোক পরোয়ানা জারি করেছেন। কিন্তু আসামিদের ব্যক্তিগত কোনো মালামাল না থাকায় সম্পত্তি ক্রোক করা যায়নি।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই রাতে হলের ২০১১ নম্বর কক্ষে আবরার ফাহাদকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন বেদম মারধর করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ