সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফ্যামিলি কার্ডে বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা, ৪ কোটি পরিবার পাবে সুবিধা গফরগাঁওয়ে ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ভারতীয় ভিসায় আইভ্যাকের নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা হজ শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি বিজেপিকে ঠেকাতে বিরোধীদের প্রতি যে বার্তা দিলেন ওয়াইসি রাতে পরিবর্তন হচ্ছে কাবার গিলাফ, ১১ মাসে যেভাবে তৈরি হয়েছে নতুন কিসওয়া মহররমের চাঁদ দেখতে মঙ্গলবার বৈঠকে বসছে কমিটি

আল্লামা আহমদ শফীসহ অন্যান্য আলেমদের নিয়ে কটুক্তিকারী সেই বক্তা রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাহফিলে দেশের শ্রদ্ধাভাজন আলেম দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক ও হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী ও অন্যান্য আলেম ও  দাড়ি-টুপি নিয়ে কটূক্তি করার অভিযোগে গ্রেফতার মাহবুবুল হক আল কাদেরী ওরফে নূরে বাংলার (৪০) দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার এ সংক্রান্ত শুনানি শেষে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক হেলাল উদ্দিন তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে করা এ মামলায় তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মজনু মিয়া বলেন, আমরা মামলার তদন্তের জন্য নূরে বাংলার ৫ দিনের রিমান্ডের আবেদন করেছিলাম। আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। নির্বাচনের পর আমরা তাকে আমাদের হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করব।

এর আগে গত ৭ জানুয়ারি রাত ১০টার দিকে এলকার মৌলভীর দোকান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানার পুলিশ।

গত ৩ ডিসেম্বর সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে একটি মাহফিলে বক্তা হিসেবে উপস্থিত হন মৌলানা মাহবুবুল হক আল কাদেরী। তিনি ওই মাহফিলে হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী, মাওলানা আমির হামজা, মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য রাখেন। পরে ওই মাহফিলের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার অভিযোগ এনে মাহবুবুল হক আল কাদেরীকে গ্রেপ্তার করা হয়।

মাহবুবুল হক আল কাদেরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেছেন সাতকানিয়া ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল মুবিন।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ