শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী ও দুই মেয়ের জামিন আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লন্ডনে অর্থ পাচার করে দু’টি ফ্ল্যাট কেনার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক মন্ত্রী নাজমুল হুদার স্ত্রী ও দুই মেয়ে হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন।

সোমবার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চে আবেদনের ওপর শুনানি হতে পারে।

গত ৯ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মুহা. শফি উল্লাহ বাদী হয়ে দুটি মামলা করেন।

মামলায় আসামিরা হলেন- নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা এবং দুই মেয়ে অন্তরা সেলিমা হুদা ও শ্রাবন্তী আমিনা হুদা। দুই মামলাতেই সিগমা হুদাকে আসামি করা হয়েছে।

এক মামলায় সিগমা হুদা ও অন্তরা সেলিমা হুদার বিরুদ্ধে অভিযোগে বলা হয়, চার কোটি ছয় লাখ ৬০ হাজার টাকা যুক্তরাজ্যে পাচার করেন তারা। সেই অর্থ দিয়ে লন্ডনের ওয়াটার গার্ডেনসের বারউড প্যালেসে ২০০৩ সালের ২৬ জুন একটি ফ্ল্যাট কিনেন।

অন্য মামলার অভিযোগে বলা হয়, সিগমা হুদা ও শ্রাবন্তী আমিনা হুদা জ্ঞাত আয় বহির্ভূত দুই কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা যুক্তরাজ্যে পাচার করেন। ওই অর্থ দিয়ে তারা ২০০৬ সালের ১২ ডিসেম্বর লন্ডনের হেলনি কোর্টের ডেনহাম রোডে একটি ফ্ল্যাট কিনেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ