শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে ৫ দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ইরানের বিরুদ্ধে আদালতে যাচ্ছে ৫টি দেশ। এই দেশগুলোর নাগরিকরা বিমান দুর্ঘটনায় মারা গেছেন।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে বৈঠক হবে। সেখানে ইরানের বিরুদ্ধে আইনগত কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে আলোচনা হবে। খবর আল-জাজিরা ও রয়টার্সের

এদিকে ইরানের বিভিন্ন শহরে গতকাল তৃতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে। ‘স্বৈরাচার নিপাত যাক’ স্লোগানে মুখরিত হয় বিক্ষোভস্থল। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি ও প্রেসিডেন্ট হাসান রুহানির পদত্যাগের দাবি উঠেছে। বিক্ষোভকারীরা বলছেন, আমেরিকা নয়, দেশের ভেতরেই আমাদের শত্রু আছে।

সিঙ্গাপুরে সফররত ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ভাদিম প্রিসতাইকো বলেন, ইরানে বিমান দুর্ঘটনায় নিহত ৫ দেশের প্রতিনিধিদের বৈঠক আগামী বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত হবে। বৈঠকে আইনগত পদক্ষেপসহ ক্ষতিপূরণের বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রিসতাইকো। তবে কোন ৫টি দেশে তা জানা যায়নি।

গত বুধবার বিমান দুর্ঘটনায় নিহত ১৭৬ আরোহীর মধ্যে ইরানের ৮২ জন, কানাডার ৫৭, ইউক্রেনের ১১, সুইডেনের ১০, আফগানিস্তানের চার এবং ব্রিটেন ও জার্মানির তিনজন করে নাগরিক মারা যান।

ভুল করে বিমানটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে ইরান স্বীকার করার পর দেশে বিক্ষোভসহ বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে প্রেসিডেন্ট হাসান রুহানির সরকার।

তেহরানে বড়ো ধরনের বিক্ষোভ চলছে। সেখানে আয়াতুল্লাহ আলি খামেনির পদত্যাগের দাবি উঠেছে। বিক্ষোভে সরকার দমন-পীড়ন চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। যদিও সরকার সেটি অস্বীকার করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ