বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

চীনে সড়ক ভেঙে গর্তে বাস পড়ে ৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় চিংহাই প্রদেশে সড়ক ধসে তৈরি হওয়া গর্তে বাস পড়ে ছয় জন নিহত ও ১৬ জন আহত হয়েছে।

স্থানীয় সময় সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে চিংহাইয়ের প্রধান শহর শিনিংয়ের একটি হাসপাতালের সামনে প্রধান সড়কে একটি যাত্রীবাহী বাস এসে থামার পর সড়কের একটি অংশ ধ্বসে পড়লে এ ঘটনা ঘটে। খবর সিজিটিএন’র।

ভিডিওতে দেখা যায়, পাবলিক বাসটি ব্যস্ত সড়কের ওই গর্তে পড়ে যাওয়ার পর সেটি আরও বিস্তৃত হয়, এর কিছুক্ষণের মধ্যে একটি বিস্ফোরণ ঘটে।

গর্তটির ব্যস প্রায় ১০ মিটার বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়।

আহত ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ