শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

রিট খারিজ, ঢাকা সিটি নির্বাচন ৩০ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ জানুয়ারিতে ভোট হতে কোনো বাধা নেই।

আজ মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণের দিন রেখে গত ২২ ডিসেম্বর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি।

কিন্তু ২৯ ও ৩০ জানুয়ারি সরস্বতী পূজা হওয়ায় নির্বাচন পেছানোর নির্দেশনা চেয়ে সম্প্রতি হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ। আদালতে রিটের পক্ষে শুনানি করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত ও অশোক কুমার।

অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. নুর-উস-সাদিক।

এর আগে ৩০ জানুয়ারি ভোটগ্রহণের দিন রেখে গত ২২ ডিসেম্বর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। শুক্রবার থেকে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ