বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

১৭৬ সেনা সদস্যকে আটকের নির্দেশ দিলো তুর্কি সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৬ সালের অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে সশস্ত্র বাহিনীর ১৭৬ সদস্যকে আটকের নির্দেশ দিয়েছে তুরস্কের প্রসিকিউটররা। এই সদস্যদের যুক্তরাষ্ট্রে নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের অনুসারী বলে ধারণা করা হচ্ছে।

২০১৬ সালে তুরস্কে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে প্রায় আড়াইশো মানুষ নিহত হয়। প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের অভিযোগ যুক্তরাষ্ট্রে নির্বাসিত ফেতুল্লাহ গুলেন এই অভ্যুত্থান প্রচেষ্টা চালান। ওই ব্যর্থ অভ্যুত্থানের পর সেনাবাহিনীকে গুলেন অনুসারীদের সরিয়ে দেওয়া শুরু করে তুর্কি সরকার। এখনও সেই অভিযান অনিয়মিতভাবে চলমান রয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার আটক হওয়াদের মধ্যে রয়েছে ১৪৩ জন লেফটেন্যান্ট। এদের মধ্যে ৯৭ জনই এখন কর্মরত। এছাড়া আটক হওয়া ৩৩ জন জুনিয়র লেফটেন্যান্টের মথ্যে ১১ জন কর্মরত। রয়েছেন এফ-১৬ যুদ্ধবিমানের ছয় পাইলটও।

১৯৯৯ সাল থেকে স্বেচ্ছানির্বাসনে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বসবাস করছেন ফেতুল্লা গুলেন। অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন তিনি।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ