শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

জাতীয় ঐক্যের ডাক ইরানী প্রেসিডেন্টের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। গত সপ্তাহে ইউক্রেন এয়ারলাইনের একটি বিমান ভূপাতিতের ঘটনার পর বুধবার তিনি এ আহ্বান জানান।

রুহানি বলেন, জনগণ নিশ্চিত হতে চাচ্ছে যে কর্তৃপক্ষ তাদের প্রতি আন্তরিক, নিষ্ঠাবান ও আস্থাশীল। তিনি সশস্ত্র বাহিনীর প্রতি ক্ষমা চাইতে এবং বিমান ভূপাতিতের বিষয়টি ব্যাখ্যা করারও আহ্বান জানান।

২০১৫ সালে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা সম্পর্কে ইউরোপের প্রধান তিন দেশ ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানি যে সংঘাতপূর্ণ উপায় বেছে নিতে যাচ্ছে তার কড়া সমালোচনা করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি গতকাল (মঙ্গলবার) সাংবাদিকদের বলেছেন, ইউরোপের দেশগুলো ইরানের বিরুদ্ধে যে পথ বেছে নিতে যাচ্ছে তা মূলত তাদের দুর্বলতারই বহিঃপ্রকাশ।

তিনি বলেন, আমেরিকার প্রতি আনুগত্য প্রকাশ থেকেই ইউরোপের তিন দেশ এ পদক্ষেপ নিতে যাচ্ছে এবং এটি তাদের দুর্বলতা। পরমাণু সমঝোতার বিষয়ে ইরান যেমন ভালো পদক্ষেপকে স্বাগত জানায় তেমনি এই চুক্তির বাইরে কোনো অগঠনমূলক অথবা বিদ্বেষপূর্ণ পদক্ষেপ নিলে ইরান তার কড়া জবাব দেবে।

এর আগে গতকাল ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি ইরানকে পরমাণু সমঝোতা লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে তেহরানের বিরুদ্ধে জাতিসংঘ নিষেধাজ্ঞা পুনর্বহালের কথা ঘোষণা করে।

ইউরোপের তিন দেশ বলেছে, ইরানকে পরমাণু সমঝোতায় পরিপূর্ণভাবে ফিরে আসার জন্য ১৫ দিন সময় দেয়া হচ্ছে। এরমধ্যে ইরান কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে তারা তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে।

২০১৫ সালে পরমাণু সমঝোতা সই হলেও ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তা থেকে আমেরিকাকে বের করে নেন। এরপর ইউরোপের এ তিন দেশ এবং রাশিয়া ও চীন পরমাণু সমঝোতার প্রতি অনুগত থাকার কথা ঘোষণা করলেও এ পর্যন্ত সমঝোতা বাস্তবায়নের কোনো কার্যকর পদক্ষেপ নেয় নি। এর মধ্যে ইউরোপের তিন দেশ শুধু ইরানকে আশ্বাস দিয়েছে, কাজের কাজ কিছুই করেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ