শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ভারতে আসছেন ডোনাল্ড ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি।

মোদির সেই আমন্ত্রণে ইতিবাচক সাড়াও দিয়েছে হোয়াইট হাউজ। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ট্রাম্প ভারত সফরের ব্যাপারে আগ্রহী। খবর এনডিটিভি’র।

তবে ঠিক কবে ট্রাম্প ভারত সফরে আসছেন সে তারিখ এখনো নির্ধারণ হয়নি।

হোয়াইট হাউসের বরাতে এনডিটিভি আরো জানায়, অভিশংসন প্রস্তাব নিয়ে ভোটের তারিখ এখনো ঠিক হয়নি বলে ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের দিনক্ষণ নির্ধারণ করা যায়নি।

তবে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ হোয়াইট হাউজ থেকে ইতিবাচক সাড়া মিলেছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। ট্রাম্পের ভারত সফর নিয়ে দুই দেশের কর্মকর্তারা কাজ শুরু করেছেন।

এনডিটিভি আরো জানায়, মার্কিন কংগ্রেসে ট্রাম্পের অভিশংসন ভোটাভুটির তারিখ ঘোষিত হলেও ভারত সফর নিয়ে ভাববেন ট্রাম্প।

গত বছরের ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছিল নয়াদিল্লি। তবে শেষ পর্যন্ত তার ওই সফর বাতিল করা হয়।

মার্কিন কর্মকর্তারা তখন জানিয়েছিলেন, ওই সময়েই রাষ্ট্রীয় একটি জরুরি ভাষণের দিন নির্ধারিত থাকায় ট্রাম্পের ভারত সফর বাতিল করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ