বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

ভিনদেশী কালো টাকার কারবারিদের নাগরিকত্ব দিতেই সিএএ: মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘দেশের মানুষকে তাড়িয়ে ভিনদেশী কালো টাকার কারবারিদের নাগরিকত্ব দিতেই কী সংশোধিত নাগরিক্তকত্ব আইন করেছে গেরুয়া শিবির?’ সিএএ প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের ধর্নামঞ্চ থেকে বিজেপিকে নিশানা করে এই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী।

গতকাল মঙ্গলবার আবারও বিজেপিকে ‘পাকিস্তানের দূত’ বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে মমতা-মোদী সাক্ষাৎ ঘিরে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী শিবির। এমনকী তৃণমূলকে বিঁধতে তীর্যক মন্তব্য উড়ে আসছে রাজ্য বিজেপি নেতৃত্বের তরফে। ওই বৈঠক প্রসঙ্গেও মঙ্গলবার মুখ খোলেন নেত্রী। তুলে ধরেন বাংলার অতিথি আপ্যায়ন পরম্পরার কথা।

গত শনিবার থেকে রানি রাসমণি রোডের ধর্ণামঞ্চ থেকে সিএএ বিরোধী প্রচার চালাচ্ছে রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন। বেশ কয়েকবার সেই মঞ্চে গেলেন তৃণমূল সুপ্রিমো।

সেখানেই মঙ্গলবার তিনি বলেন, ‘এই আইনের মাধ্যমে বৈধ নাগরিকদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে এবং তা সেই সব ভিনদেশীদেরকেই কী দেওয়া দেওয়া হবে যারা বিজেপিকে টাকা দেয়।’ এরপরই তাঁর দাবি, ‘কালো টাকার কারবারিদের নাগরিকত্ব দিতেই সিএএ আইন করা হয়েছে’।

উল্লেখ্য, প্রথম থেকেই সিএএ-এনআরসির প্রতিবাদে মুখর মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে এনপিআরের কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি।

তিনি আরো বলেন, তার প্রাণ থাকতে বাংলায় সিএএ ও প্রস্তাবিত এনআরসি লাগু করা যাবে না। ইতিমধ্যেই রাজ্যে সিএএ বিরোধী একাধিক সভা, মিছিল করেছেন মুখ্যমন্ত্রী। তবে, যোগ দেননি কংগ্রেসের ডাকা সিএএ বিরোধী বৈঠকে। বাংলা থেকেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। অতিমধ্যেই সিএএ বিরোধিতায় জাতীয়স্তরে অন্যতম মুখ মমতা। সেই ধারা বজায় রাখতে তৎপর নেত্রী। এই প্রেক্ষিতে মঙ্গলবার তোলা তার একাধিক প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ